ঢাকা ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ প্রাণহানির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকা’র শোক প্রকাশ

প্রতিনিধির নামঃ
  • আপডেট সময় : ০৫:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ৩৭৯ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (CN-295) বিধ্বস্ত হয়ে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তাতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি এম এ খালেক পিএস এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন মাহবুব শ্যামল স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, “এম-৭ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় জাতির ভবিষ্যৎ প্রজন্মের সদস্যদের এমন করুণ পরিণতিতে আমরা গভীরভাবে শোকাহত। এ দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।”

সমিতির পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলা হয়েছে, “যেসব শিক্ষার্থী ও শিক্ষক এখনো চিকিৎসাধীন, আমরা তাদের সুস্থতা কামনা করি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করে তা প্রত্যাশা করছি।”

বিবৃতিতে আরও জানানো হয়, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা আজ শোক দিবস পালন করছে এবং জাতির প্রতি আহ্বান জানাচ্ছে যেন সকলে এই হৃদয়বিদারক মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ প্রাণহানির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকা’র শোক প্রকাশ

আপডেট সময় : ০৫:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫