ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

ছাত্রীদের উত্ত্যক্তকালে কসবায় টিকটকার আটক, কারাদণ্ড ৬ মাস

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০২:৩৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / ৪১৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় মাইন উদ্দিন (২৮) নামের এক টিকটকারকে হাতেনাতে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত মাইন উদ্দিন ওই ইউনিয়নের ধোপাখোলা গ্রামের ইদন মিয়ার ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম জানান, মাইন উদ্দিন দীর্ঘদিন ধরে রাবেয়া মান্নান বালিকা বিদ্যালয়ের সামনে এসে শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করে টিকটকে ছড়িয়ে দিতেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

মঙ্গলবার তিনি পুনরায় বিদ্যালয়ের সামনে এসে ছাত্রীদের উত্ত্যক্ত করছিলেন। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ছাত্রীদের উত্ত্যক্তকালে কসবায় টিকটকার আটক, কারাদণ্ড ৬ মাস

আপডেট সময় : ০২:৩৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫