ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

বাংলার মাটিতেই শেখ হাসিনার বিচার হবেঃ আখাউড়ায় আফরোজা আব্বাস।

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ৪৩২ বার পড়া হয়েছে

ছবি নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, এই বাংলার মাটিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হবে।মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে উপজেলা মহিলা দল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগকে দেশের কোথাও স্থান দেওয়া হবে না। আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল, অথচ আজ শেখ হাসিনা নিজেই তার নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন।

ওয়ান-ইলেভেন প্রসঙ্গে আফরোজা আব্বাস বলেন, আমার নেত্রী, আমার মা—তিনি গত ১৭ বছর দেশ ছাড়েননি। কিন্তু শেখ হাসিনা সেই সময় ১৮ কোটি মানুষকে বিপদে ফেলে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। তারপরও তিনি নিজেকে জনগণের মা দাবি করেন! কোন মা সন্তানকে বিপদের মুখে ফেলে পালিয়ে যায়?

সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে ইঙ্গিত করে তিনি বলেন, গত ১৭ বছর ধরে এই এলাকায় অবৈধ আইনমন্ত্রী মামলা-মোকদ্দমা দিয়ে মানুষকে ঘরে থাকতে দেয়নি। ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, মানুষকে বাড়িছাড়া করেছে। আজ আল্লাহ তার বিচার শুরু করেছেন।

৩১ দফা রূপরেখার প্রসঙ্গে তিনি বলেন, ৩১ দফা মানেই একটি নতুন বাংলাদেশ, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন। এই দফাগুলোতে আছে—কীভাবে সরকার গঠিত হবে, কৃষক ন্যায্য দাম পাবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা, সাধারণ সম্পাদক শামীমা বাছির স্মৃতি ও আখাউড়া উপজেলা মহিলা দলের সভাপতি অন্তরা চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন আব্দু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা: খোরশেদ আলম ভূঁইয়া প্রমুখ । অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাংলার মাটিতেই শেখ হাসিনার বিচার হবেঃ আখাউড়ায় আফরোজা আব্বাস।

আপডেট সময় : ০৭:২৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫