ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় স্বামী-স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / ৩২৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সংক্রান্ত একটি মামলায় স্বামী ও স্ত্রীকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আখাউড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা আবদুল মন্নাফ (৪২) ও তার স্ত্রী রোকসানা বেগম (৩২)। আবদুল মন্নাফ গোলাম রব্বানির ছেলে।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ৩ মে র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে স্বামী-স্ত্রীকে আটক করে, এবং তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম অভিযুক্ত দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বুধবার রায় প্রদান করেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আদালতের পুলিশ পরিদর্শক হাবিবুল্লাহ সরকার। রায় ঘোষণার পরপরই তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় স্বামী-স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫