ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

ধর্ষণের পর প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু, যুবক গ্রেপ্তার।

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ৪০৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধর্ষণের পাঁচ ঘণ্টা পর এক প্রতিবন্ধী কিশোরী মারা গেছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রতিবন্ধী কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে আখাউড়ার খড়মপুর কেল্লা শাহ (রা.) মাজার এলাকার পুকুরঘাটে মোঃ তরিকুল ইসলাম তুষার (২১) নামে এক যুবক ১৫ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেন। কিশোরীর চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও মাজার পরিচালনা কমিটির সদস্যরা বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করেন। তবে রাত ৮ টার দিকে কিশোরী মারা গেলে তার মরদেহ রাত ১১টায় থানায় নিয়ে যায় পুলিশ।

মাজার পরিচালনা কমিটির সিনিয়র সদস্য রোস্তম কামরান খাদেম বাদী হয়ে আখাউড়া থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার ভিত্তিতে অভিযুক্ত তরিকুল ইসলাম তুষারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তরিকুল নরসিংদী জেলার পলাশ থানার গজারিয়া গ্রামের বাসিন্দা।

মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু জানান, তরিকুল ইসলামের আচরণ ও কথাবার্তা অসংলগ্ন। তবে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছে। পুলিশও তার আচরণ অস্বাভাবিক বলে জানিয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, ‘অভিযুক্ত ধর্ষণের কথা স্বীকার করেছে। তার আচরণে অস্বাভাবিকতা দেখা গেছে, বিষয়টি বিচারাধীন। তাকে আদালতে সোপর্দ করা হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ধর্ষণের পর প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু, যুবক গ্রেপ্তার।

আপডেট সময় : ১১:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫