ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

সীমান্তে এক সপ্তাহে চার কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ।

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / ৪২৭ বার পড়া হয়েছে

দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়া ফটো

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত গুলোতে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে আনুমানিক ৪,১০,৩৪,৫৯০/- (চার কোটি দশ লাখ, চৌত্রিশ হাজার, পাঁচশত নব্বই টাকা) মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডারগার্ড (বিজিবি) জোয়ানরা।। গত ৪মে হতে ১১ মে রোববার পর্যন্ত কুমিল্লা ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তের শংকুচাইল, শশীদল, সালদানদী, বড়জ্বালা বিওপি এবং
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা সীমান্তের গংগাসাগর, ঘাগুটিয়া, চন্ডিদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপির সদস্যরা সীমান্তে বিশেষ নজরধারীর ভিত্তিতে এসব চোরাচালানের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেন।।।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে GOLD BLECHI ক্রিম, HARDON BLUE ক্যাপসুল, অলিভ ওয়েল তৈল, আল্ট্রা ব্রাইট স্কিন ক্রিম, ইস্কাফ সিরাপ, কনসেব শ্যাম্পু, কফি, কিওট ট্যাবলেট, কোকোনাট তৈল, গরু, গ্রিপ ওয়াটার, চকলেট, চা পাতা, চাউল, চিংড়ি মাছের রেনু, চিনি, জিরা, ডরবিন ক্রিম, ডাবর লাল তেল, ডাবল আমলা তৈল, পন্ডস পাউডার, পোভিডোন আই ড্রপ, ফুসকা, বাজি, বিভিন্ন প্রকার চশমা, বিয়ার, ভীম বাটি, মাইবিউ স্কিন এন্ড হেয়ার, মেহেদী, মোবাইল ডিসপ্লে, শাড়ি, শিং মাছ, সিএনজি, সুপার শাহিন স্যুটের কাপড়, স্কিন সাইন ক্রিম, গাঁজা,এবং হুইস্কি।

জব্দের বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, এক সপ্তাহে সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ ১১টি বিওপির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় চোরাচালানের অবৈধ মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে।।

তিনি আরো বলেন,সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বক্ষণ অব্যাহত রয়েছে। ৬০ বিজিবির এসব আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সীমান্তে এক সপ্তাহে চার কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ।

আপডেট সময় : ১০:৫৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫