সংবাদ শিরোনাম ::
রাস্তায় ৮০ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায় কারবারি!
আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
- আপডেট সময় : ০৮:২২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ৩৮৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রাস্তার পাশ থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কালতা (নাখাউড়া) রাস্তার পাশ থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কালতা (নাখাউড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কালতা (নাখাউড়া) এলাকায় ফজলু প্রকাশ হজলু মিয়ার বাড়ির বাউন্ডারি ওয়াল সংলগ্ন কাঁচা রাস্তার উপর থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. গিয়াস উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন






















