ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ

আখাউড়ায় সরকারি টোল আদায়ে বাধা দেওয়ার অভিযোগ।।

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / ৪৮৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার আওতাধীন ৩ টি সিএনজি অটোরিকশা স্ট্যান্ড সমূহের ইজারা নিয়ম অনুযায়ী সম্পন্ন হলেও, ইজারাদার মোঃ আরিফুল ইসলাম অভিযোগ করেছেন—বিগত পতিত সরকারের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একটি অংশ টোল আদায়ে বাধা দিচ্ছে এবং টোল আদায়কারীদের ওপর হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২ টায় পৌরসভা কার্যালয়ের হল রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি জানান, ১৪৩২ বাংলা সনের  জন্য পৌর কর্তৃপক্ষ সরকারি নিয়মনীতি মেনে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি ও স্থানীয়ভাবে মাইকিংয়ের মাধ্যমে ইজারা আহ্বান করে। এর পরিপ্রেক্ষিতে দরপত্রে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন মোঃ আরিফুল ইসলাম। পরে ১৭ মার্চ  ৩ শ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে পৌরসভার সঙ্গে এক বছরের চুক্তি স্বাক্ষর হয়।
তিনি জানান, সকল প্রকার ইজারা মূল্য, সরকারি ভ্যাট ও আয়কর পরিশোধ করে বৈধভাবে দায়িত্ব গ্রহণ করেন।
তবে টোল আদায়ের প্রথম দিনেই (১ বৈশাখ) স্থানীয় রাজনৈতিক সংগঠনের কিছু সদস্য বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং টোল আদায়কারীদের মারধর করে বলে অভিযোগ করেন তিনি। টোল আদায়ে বাধা ও মার দূরের বিষয়টি নিয়ে থানায় লিখিতভাবে জানানো হয়েছে এবং তা তদন্তাধীন রয়েছে।
মোম আরিফুল ইসলাম আরও বলেন, আমরা পৌরসভার নির্ধারিত ১৫ টাকা হারে টোল আদায় করছি, কোনো অতিরিক্ত টোল নেওয়া হচ্ছে না। অথচ কিছু সংবাদ মাধ্যমে আমাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও সঠিকভাবে না জেনে করা হচ্ছে।
তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা জাতির বিবেক, আপনারা প্রকৃত তথ্য তুলে ধরলে সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভার সহকারী প্রকৌশলী মো. তানবীর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. ফয়ছল আহমেদ খান, উপ-সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আখাউড়ায় সরকারি টোল আদায়ে বাধা দেওয়ার অভিযোগ।।

আপডেট সময় : ০৮:৫৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫