ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বাজার মনিটরিং: ভ্রাম্যমাণ আদালতে ২ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় অপসাংবাদিকতা প্রতিরোধে প্রেস কাউন্সিলের সেমিনার: বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার ওপর জোর ইমারত নির্মাণ কমিটিতে না রাখায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে শাসালেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক কুয়েতে বিমানবন্দরে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ চার বাংলাদেশি আহত শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সৃজনশীল চর্চায় মেধার বিকাশ, প্রযুক্তি প্রশিক্ষণে দক্ষ প্রজন্ম গড়ার আহ্বান- ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি কাজীপাড়ায় পাওয়ার অফ ইউনিটির ক্রিকেট প্রিমিয়ার লিগ-২৬ সিজন-১ উদ্বোধন বুড়িগঙ্গার আদলে দখল ও দূষণমুক্ত করা হবে তিতাস নদী সাংবাদিকদের জন্য শিগগিরই অবসর সুবিধা ঘোষণা হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

রাজধানীর শাহজাদপুর হোটেলে আগুন, বিজয়নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / ৩১৪ বার পড়া হয়েছে

রাজধানীর শাহজাদপুরের একটি আবাসিক হোটেলে লাগা আগুনে নিহতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমদাদ সাগর (৩২) নিহত হয়েছেন। ঘটনার তিন দিন পর বৃহস্পতিবার (৬ মার্চ) পরিবারের লোকজন তার লাশ শনাক্ত করেছেন। গত সোমবার শাহজাদপুরের বীর-উত্তম রফিকুল ইসলাম এভিনিউয়ে (সৌদিয়া) আবাসিক হোটেলে লাগা আগুনে চারজনের মৃত্যু হয়। এর মধ্যে এমদাদ সাগরের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ছিল। হোটেল থেকে উদ্ধার হওয়া কাগজপত্র ও পাসপোর্টের মাধ্যমে পুলিশ তার পরিচয় সম্পর্কে ধারণা পায়।

এমদাদ সাগর বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের জারু মিয়ার ছেলে। বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদ বর্তমানে সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

মালয়েশিয়া ও শ্রীলঙ্কা ঘুরে এসে তিনি ঢাকার ওই হোটেলে অবস্থান নেন। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, গুলশান থানার পুলিশ বিষয়টি অবগত করে নিহতের একটি ছবি পাঠায়। পরে স্থানীয়ভাবে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

নিহতের মামাতো ভাই লিটন মুন্সি জানান, প্রায় ১ মাস আগে সাগর মালয়েশিয়ায় যান। সেখান থেকে আবার শ্রীলংকায় গিয়ে ২ মার্চ সে দেশে এসে সৌদিয়া হোটেলে ওঠেন। সোমবার রাতে হোটেলে আগুন লাগলে আহত অবস্থায় সাগরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলশান থানার পুলিশ আজ (বৃহস্পতিবার) বিষয়টি আমাদেরকে ও বিজয়নগর থানাকে অবহিত করেন।
পুলিশের ধারণা ধোঁয়ায় দমবন্ধ হয়ে তিনি মারা গেছেন। তবে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া নিশ্চিত করে কিছু বলতে পারছেন না ।

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন

রাজধানীর শাহজাদপুর হোটেলে আগুন, বিজয়নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

আপডেট সময় : ০৭:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫