ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নব অভিযাত্রা শুরু অন্তঃসত্ত্বা স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপকারী স্বামী আটক অন্তঃসত্ত্বা স্ত্রীর গোপনাঙ্গে এসিড নিক্ষেপের অভিযোগ, স্বামী পলাতক বিরল রোগে আক্রান্ত জিদনী, টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য হলেন সমাজসেবক খায়রুল হাসান ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন অনুষ্ঠানে ‘উপজেলাগুলোতে কোনটি মূল প্রেসক্লাব’—বিভ্রান্তি দূর করে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার আহ্বান এমপি শ্যামলের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদদের প্রতি শ্রদ্ধা, পরিবার ও আহতদের সংবর্ধনা আখাউড়ার স্বনামধন্য প্রয়াত শিক্ষক আওয়াল খাদেমের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত আখাউড়ায় মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

স্ত্রী-শ্যালিকাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পলাতক অভিযুক্ত স্বামী

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / ৪১৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শ্বশুর বাড়িতে স্ত্রী-শ্যালিকাকে খুন করার অভিযোগ উঠেছে সামিউল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন সামিউল।

সোমবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের রওশন আলীর মেয়ে যুথী আক্তার ও তার ছোট বোন স্মৃতি। অভিযুক্ত সামিউল কুমিল্লার ব্রাহ্মণপাড়ার জামতলী গ্রামের ফারুক মিয়ার ছেলে। দেড় বছর আগে তার সঙ্গে যুথীর বিয়ে হয়।

স্বজনরা জানান, এক মাস আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন যুথী। এর মধ্যে স্ত্রীকে ফিরে যেতে বলেন সামিউল। কিন্তু রাজি না হওয়ায় স্বামী-স্ত্রীর মনোমালিন্য হয়। পরে গত সপ্তাহে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন তিনি। রোববার রাতে শ্যালক জাহেদকে নিয়ে এক কক্ষে ঘুমাতে যান সামিউল। আরেকটি কক্ষে ঘুমান যুথী ও স্মৃতি। রাতে দুলাভাইয়ের চলাফেরায় সন্দেহ করেন শ্যালক। একপর্যায়ে তাকে খুঁজে না পেয়ে বোনদের কক্ষে যান তিনি। যেতেই দুই বোনের লাশ পড়ে থাকতে দেখেন।

কসবা থানার ওসি আব্দুল কাদের বলেন, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত সামিউলকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

স্ত্রী-শ্যালিকাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পলাতক অভিযুক্ত স্বামী

আপডেট সময় : ০২:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫