ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নব অভিযাত্রা শুরু অন্তঃসত্ত্বা স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপকারী স্বামী আটক অন্তঃসত্ত্বা স্ত্রীর গোপনাঙ্গে এসিড নিক্ষেপের অভিযোগ, স্বামী পলাতক বিরল রোগে আক্রান্ত জিদনী, টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য হলেন সমাজসেবক খায়রুল হাসান ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন অনুষ্ঠানে ‘উপজেলাগুলোতে কোনটি মূল প্রেসক্লাব’—বিভ্রান্তি দূর করে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার আহ্বান এমপি শ্যামলের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদদের প্রতি শ্রদ্ধা, পরিবার ও আহতদের সংবর্ধনা আখাউড়ার স্বনামধন্য প্রয়াত শিক্ষক আওয়াল খাদেমের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত আখাউড়ায় মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:৪২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / ৩৯১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো: আল-আমীন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কসবা উপজেলার বাইক ইউনিয়নের পুঠিয়া সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত আল-আমীন উপজেলার বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানাই, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুটিয়া সীমান্তে কয়েকজন বাংলাদেশীকে লক্ষ্য করে বুলেট ছোড়ে বিএসএফ । এতে আলামিন আহত হয় পড়ে তাকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে যায় বিএসএফ। হাসপাতালে রাত ৯টা সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিএসএফের গুলিতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লে. কনেল জাবের বিন জব্বার জানান, শুক্রবার রাতে কসবার সালদানদী বিওপি এবং ৪৯/কামথানা বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার-২০৫০/৩ এস হতে আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে (কাঁটাতারের ওপারে) পুটিয়া নামক স্থানে আল আমিন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল।

এ সময় কামথানা বিএসএফ ক্যাম্পের টহলদল চিনি চোরাকারবারি সন্দেহে রাবার বুলেট ছুঁড়ে। এতে আলামিন গুলিবিদ্ধ হয়ে ভারতীয় বিএসএফের হাতে আটক হয়। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আল আমিনের লাশ কামথানা বিএসএফের হেফাজতে রয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীনস্থ সালদানদী বিওপির ইনচার্জ (নায়েক সুবেদার) আবু বক্কর বলেন, গতকাল (শুক্রবার) রাতে আল-আমিন নামক এক ব্যক্তিকে এক রাউন্ড রাবার বুলেট ফায়ার করে বিএসএফ। এরপর তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। বিষয়টি আমার অফিসারদের জানিয়েছি। আজ এ বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময় : ০৬:৪২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫