ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবলিক লাইব্রেরিকে জ্ঞানচর্চার প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে — জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ মায়ের দল আওয়ামী লীগ, মেয়ের পথ বিএনপি।। মনোনয়ন ঘিরে কৌতূহল ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবের সমাপনী: আবৃত্তি, সঙ্গীত ও আলোচনা সভায় সংস্কৃতিচর্চার আহ্বান টিকেট কালোবাজারি রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিলেন রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ শাহ আলম তিতাসে দেশের সর্বোচ্চ গভীর কূপ ‘তিতাস-৩১’ খনন শুরু, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পিবিআইয়ের চৌকস তদন্তে উন্মোচিত নিশাত হত্যা রহস্য: ‘ঘুরতে নেওয়ার প্রলোভন’, তারপর শ্বাসরোধে নৃশংস হত্যার চাঞ্চল্যকর স্বীকারোক্তি ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা প্রবর্তক একাডেমি ও ঢেউ আয়োজিত আনন্দ শোভাযাত্রা যেমন খুশি তেমন সাজে লোকজ পুরস্কার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে গণসংবর্ধনা

নিখোঁজ প্রবাসী স্বামীর সন্ধান চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

প্রতিনিধির নামঃ
  • আপডেট সময় : ০১:৫১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৪২ বার পড়া হয়েছে

আজকের ব্রাহ্মণবাড়িয়া ফটো

মালয়েশিয়া গিয়ে নিখোঁজ হওয়া স্বামী রাকিব হাসানের সন্ধ্যান চেয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী নাহিদা আক্তার।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের উমেদপুর গ্রামের রাকিব হাসানের বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়। রাকিব হাসান উমেদপুর গ্রামের মেহেদী হাসানের একমাত্র ছেলে। গত ১৭ ফেব্রুয়ারি থেকে রাকিব মালেশিয়ায় নিখোঁজ রয়েছেন বলে পরিবারের দাবী।
রাকিব হাসানের মা লক্ষ্মী বেগম এর উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী রাকিবের স্ত্রী নাহিদা আক্তার।
লিখিত বক্তব্যে নাহিদা আক্তার বলেন, একই গ্রামের অহিদ মোল্লার ছেলে আজাদ মিয়া আমার স্বামীকে ভিসা দিয়ে গত ৮ জানুয়ারি
মালয়েশিয়া নিয়ে যায়। আজাদ মিয়া বলেছিল আমার স্বামীকে মালয়েশিয়া নিয়ে চাকুরীর ব্যবস্থা করে দিবে। প্রায় এক মাস ৫ দিন আমার স্বামী আজাদ মিয়ার রুমে ছিল। কিন্তু চাকুরী হয়নি।
হঠাৎ গত ১৭ ফেব্রুয়ারি আজাদ মিয়ার ছোট ভাই ইসহাক মিয়া তার ফেসবুকে প্রচার করে আমার স্বামী তাদের রুম থেকে মোবাইলসহ কিছু জিনিষপত্র নিয়ে চলে পালিয়ে গেছে। এ খবর জানার পর আমার শাশুড়ী আজাদ মিয়াকে ফোন দেয়। কিন্তু আজাদ মিয়া ফোন ধরে না। উল্টো আজাদ মিয়া মালয়েশিয়ান পুলিশের নিকট অভিযোগ করে। পরে পুলিশ এসে রুম থেকে আমার স্বামীর পাসপোর্ট উদ্ধার করে নিয়ে যায়। এরপর থেকে আমার স্বামীর কোন খোঁজ পাচ্ছি না। আমি আমার স্বামীর সন্ধ্যান চাই।
নিখোঁজ রাকিব হাসানের মা লক্ষ্মী বেগম বলেন, আমার ছেলে যদি রুম থেকে চলে যায়, তাহলে  পাসপোর্ট রেখে যাবে কেন। আমি আজাদকে ফোন দিলে সে রিসিভ করে না। তার পরিবারকে জানিয়েও কোন সহযোগিতা পাচ্ছি না।
লক্ষ্মী বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আজ কয়েক দিন ধরে আমার ছেলে নিখোঁজ। আমি তো মা। আমার একটাই ছেলে। আপনারা আমার ছেলেকে যেভাবে পারেন বের করে দেন।
এদিকে, মুঠো ফোনে আজাদ মিয়ার কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি রাকিব মিয়াকে বিদেশে আনিনি। সে নিজে মালয়েশিয়া এসে আমার রুমে উঠেছিল। না জানিয়ে আবার চলেও গেছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিখোঁজ প্রবাসী স্বামীর সন্ধান চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০১:৫১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫