ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বাজার মনিটরিং: ভ্রাম্যমাণ আদালতে ২ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় অপসাংবাদিকতা প্রতিরোধে প্রেস কাউন্সিলের সেমিনার: বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার ওপর জোর ইমারত নির্মাণ কমিটিতে না রাখায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে শাসালেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক কুয়েতে বিমানবন্দরে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ চার বাংলাদেশি আহত শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সৃজনশীল চর্চায় মেধার বিকাশ, প্রযুক্তি প্রশিক্ষণে দক্ষ প্রজন্ম গড়ার আহ্বান- ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি কাজীপাড়ায় পাওয়ার অফ ইউনিটির ক্রিকেট প্রিমিয়ার লিগ-২৬ সিজন-১ উদ্বোধন বুড়িগঙ্গার আদলে দখল ও দূষণমুক্ত করা হবে তিতাস নদী সাংবাদিকদের জন্য শিগগিরই অবসর সুবিধা ঘোষণা হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বিজয়নগরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ নিয়ে তর্কে ছুরিকাঘাতে দুজন আহত

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৪৫৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ নিয়ে উপজেলা বিএনপির দুপক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে। এ সময় ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে একুশের প্রথম প্রহরে বিজয়নগর উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরি গ্রামের মো. সাজু মিয়ার ছেলে মো. বেলাল (৩৮) এবং ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের মহরম আলীর ছেলে জীবন আলী (১৭)। তারা বিজয়নগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদের চত্ত্বর শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও । পরে সেখানে ফুল দিতে আসেন বিএনপি নেতাকর্মীরা। তারা দুটি ভাগে আসেন। একপক্ষে ছিলেন জমির হোসেন দস্তগীর ও ইমাম হোসেনের সমর্থকরা। অপরপক্ষে ছিলেন মো: মহসিন ভূইয়া ও শাহ আলম মিয়ার অনুসারীরা। কে আগে ফুল দেবে তা নিয়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় চাপাতির আঘাতে দুজন আহত হয়। তারা দুজনই মহসিন-শাহ আলমের সমর্থক বলে জানা গেছে । দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় রাজনীতিতে বিএনপির দুটি গ্রুপে বিভক্ত।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শ্যামল গ্রুপ ও কবির গ্রুপ শহীদ মিনারে ফুল আগে পরে দেওয়া নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজন আহতের মধ্যে একজনের পেট ও পিঠের তিনটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ক্ষতস্থানে সেলাই করা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর বলেন, ছাত্রদলের নেতারা ফুল দিতে গেলে কবির গ্রুপ অপেক্ষা না করে তারাও একই সময় আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে নিয়ে ফুল দিতে যায়। তখন ছাত্রদল প্রতিবাদ করে এতে হাতাহাতি হয়। একজন আহত হয়েছে শুনেছি।

বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ও আমার অফিসাররা উপস্থিত থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তাদেরকে শহীদ মিনার থেকে বের করে দিয়েছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন

বিজয়নগরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ নিয়ে তর্কে ছুরিকাঘাতে দুজন আহত

আপডেট সময় : ০৫:৫৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫