ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসহায় পাপনের জীবনে আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

নিখোঁজের দুই দিন পর শিশু তানজিমের লাশ মিললো পুকুরে

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:৪০:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৪৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মায়ের কাছে ডিম ভাজা দিয়ে ভাত খাওয়ার আবদার করে নিখোঁজ হয় শিশু তানজিম (৭)। দু’দিন পর বাড়ির পাশে একটি পুকুরে মিলেলো শিশুর লাশ।

রোববার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটেছে।

একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। শিশু তানজিম শিমরাইল গ্রামের দুবাই প্রবাসী আবুতাহের মিয়ার ছেলে। নিখোঁজের ঘটনায় গত শনিবার কসবা থানায় সাধারণ ডায়েরী করেছিলেন শিশুর পরিবার।

নিহতের নানা নেছারমিয়া জানান, শুক্রবার সকালে মায়ের কাছে ডিম দিয়ে ভাত খাওয়ার আবদার করে। তার মা একমাত্র ছেলের জন্য ডিম ভেজে ভাত রেডি করতে করতে আবার খেলার ছলে বেরিয়ে যায় তানজিম। এরপর দীর্ঘক্ষণ ধরে ফিরে না আসায় মা এবং পরিবার তাকে খুঁজতে থাকে। সারাদিন তাকে কোথাও খুঁজে না পেয়ে মাইকিং করে এলাকাবাসীর নিকট তার সন্ধান চায় পরিবার। এরপরে ও কোথাও সন্ধান মেলেনি তানজিমের। একমাত্র ছেলের নিখোঁজের পর থেকে নির্বাক হয়ে গেছে শিশুর মাতা।

পরদিন শনিবার তানজিমের চাচাতো ভাই রমজান মিয়া বাদি হয়ে কসবা থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেন। পরে রোববার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে শিশু তানজিমের লাশ ভাসতে দেখে প্রতিবেশীরা। বাড়ির লোক জনতার উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান কসবা থানা পুলিশ।

এ বিষয়ে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের জানান, শিশুটি নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরী করেছিলো। রোববার দুপুরে বাড়ির পাশে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিখোঁজের দুই দিন পর শিশু তানজিমের লাশ মিললো পুকুরে

আপডেট সময় : ০৪:৪০:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫