ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:৫২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / ৭০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। জেলার বিজয়নগর, আশুগঞ্জ ও কসবা উপজেলায় পরিচালিত এসব অভিযানে মোট ৬৮ কেজি গাঁজা ও ৭১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ০৫ মে দুপুরে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালায়। এসময় ৬ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— জয় মিয়া, রুমেল মিয়া ও জুনায়েদ। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একইদিন বিকেলে আশুগঞ্জ থানা পুলিশ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে আকলিমা আক্তার নামে এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৭১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধেও পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

অন্যদিকে, রাতে কসবা থানা পুলিশ কায়েমপুর ইউনিয়নের জাজিসার এলাকায় অভিযান চালিয়ে পুকুর পাড়ে ফেলে যাওয়া অবস্থায় ৬২ কেজি গাঁজা উদ্ধার করে। তবে এ ঘটনায় জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাগুলোতে পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪

আপডেট সময় : ০৩:৫২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬