ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

সদর হাসপাতাল জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস এমপি শ্যামলের

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / ৬৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল জামে মসজিদের উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের আগে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ সময় জেলা পরিষদের প্রশাসক, হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মসজিদের সার্বিক উন্নয়ন, ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বক্তারা মসজিদের অবকাঠামোগত উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শ্যামল বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার আন্তরিক এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি মসজিদের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সদর হাসপাতাল জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস এমপি শ্যামলের

আপডেট সময় : ০৭:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬