ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

অস্ট্রেলিয়া পাঠানোর নামে ৬০ লাখ টাকা প্রতারণা চক্রের মূলহোতা স্বপন গ্রেফতার

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:১৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / ১০১ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা স্বপন কুমার রায় (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট। এ ঘটনায় দীর্ঘদিনের তদন্ত শেষে চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত হয়েছে।

পিবিআই সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় দায়ের করা একটি মামলার (নং-২২, তারিখ-১৫ মার্চ ২০২৬) তদন্ত করতে গিয়ে এই প্রতারণার চক্রের সন্ধান পাওয়া যায়। মামলার বাদী মোহাম্মদ সামালকে অস্ট্রেলিয়ায় মোটা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র বিদেশি নম্বর ব্যবহার করে যোগাযোগ করে। পরে গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে তার কাছ থেকে মোট ৬০ লাখ টাকা হাতিয়ে নেয় তারা। টাকা নেওয়ার পরই প্রতারকরা যোগাযোগ বিচ্ছিন্ন করে।

তদন্তে পিবিআই জানতে পারে, গ্রেফতারকৃত স্বপন কুমার রায় এই চক্রের সক্রিয় সদস্য। তিনি কৌশলে বিভিন্ন ব্যক্তির নামে একাধিক বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে প্রতারণার টাকা গ্রহণ করতেন। এসব অ্যাকাউন্টে অন্তত ২৯ লাখ ৩২ হাজার ১৪১ টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, যা পরবর্তীতে নগদায়ন করে আত্মসাৎ করা হয়।
পিবিআই জানায়, সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মোস্তফা কামালের দিকনির্দেশনায় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পিবিআইয়ের পুলিশ সুপার শচীন চাকমার নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়।

গত ১ মে ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভাদুঘর গ্যাসফিল্ড সংলগ্ন এলাকা থেকে স্বপনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত স্বপন নীলফামারীর জলঢাকা উপজেলার বাসিন্দা এবং ‘উৎসব ফার্মেসি’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

পিবিআই জানায়, এই চক্রের আরও সদস্য পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

অস্ট্রেলিয়া পাঠানোর নামে ৬০ লাখ টাকা প্রতারণা চক্রের মূলহোতা স্বপন গ্রেফতার

আপডেট সময় : ০১:১৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬