ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” উদ্বোধন

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:৫৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / ৭৪ বার পড়া হয়েছে

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে একযোগে শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”। গতকাল শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন।

এরপর ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে জেলা পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারাদেশের শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণের লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তুলতে চায় সরকার।

তিনি আরও বলেন, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে “নতুন কুঁড়ি” কার্যক্রমের যাত্রা শুরু হয় ১৯৭৬ সালে। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় এই আয়োজনের মাধ্যমে অনেক প্রতিভা উঠে এসেছিল। দীর্ঘদিন পর আবারও সেই পরিচিত নাম নতুনভাবে ফিরে এসেছে।
তিনি জানান, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিকাশের সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. আব্দুর রউফসহ অন্যান্যরা।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন কুমার দে, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, সহ-সভাপতি মোমিনুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, আলী আজম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানা গেছে, এ আয়োজনে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় একজন খেলোয়াড় সর্বোচ্চ দুটি খেলায় অংশ নিতে পারবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার ৯টি দল এবং পৌরসভার ১টি দলসহ মোট ১০টি দল বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” উদ্বোধন

আপডেট সময় : ০২:৫৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬