ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়া প্রিমিয়ার লীগ-২০২৬ সিজন-১ এর ফাইনালে ‘আমরা বন্ধু একাদশ’ চ্যাম্পিয়ন

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:৪৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / ১০১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া ঈদগাহ মাঠে শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় পাওয়ার অফ ইউনিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রিমিয়ার লীগ-২০২৬ সিজন-১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় ‘আমরা বন্ধু একাদশ’ ও ‘নোমান স্মৃতি পরিষদ’। ১৫ ওভারের এই জমজমাট ম্যাচে প্রথমে ব্যাট করে নোমান স্মৃতি পরিষদ ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। জবাবে আমরা বন্ধু একাদশ ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে জয় নিশ্চিত করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে নির্বাচিত সংসদ সদস্য জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জহিরুল হক খোকন, অ্যাডভোকেট সফিকুল ইসলাম, এবিএম মমিনুল হক, মোঃ জসিম উদ্দিন রিপন, নজির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা, যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপল, ক্রীড়া সম্পাদক ময়নুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, জেলা যুবদলের জসিম উদ্দিন ও মামুন আহামেদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক, সদস্য সচিব তাভীর আহামেদ, তারেক, জহির ও শামীম আহামেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাওয়ার অফ ইউনিটির প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ তৈমুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আর কে রবিন।

আয়োজকরা জানান, পাওয়ার অফ ইউনিটির উদ্যোগে এ পর্যন্ত মোট ৮টি টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সামাজিক সম্প্রীতি গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

এ সময় অতিথিরা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব ও ইতিবাচক চিন্তায় উদ্বুদ্ধ করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া প্রিমিয়ার লীগ-২০২৬ সিজন-১ এর ফাইনালে ‘আমরা বন্ধু একাদশ’ চ্যাম্পিয়ন

আপডেট সময় : ০৬:৪৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬