ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সংবেদনশীল নগর পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আবু নাছের রতন
  • আপডেট সময় : ১২:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / ১২৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এলাকায় অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সংবেদনশীল নগর পরিবেশ ব্যবস্থাপনার উন্নয়ন বিষয়ক এক কর্মশালা বৃহস্পতিবার পৌরসভার প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক শহর (LICA) প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় পৌর এলাকার টেকসই উন্নয়ন, জলবায়ু সহনশীল নগর পরিকল্পনা, নাগরিক অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নগর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক ও ডিডিএলজি (উপসচিব) মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, একটি বাসযোগ্য, নিরাপদ ও পরিবেশবান্ধব শহর গড়ে তুলতে পরিকল্পিত নগর ব্যবস্থাপনা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার কাওসার ভূঁইয়া, ইঞ্জিনিয়ার সবুজ কাজী, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক আহসান শাহরিয়ার, সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার মোখলেসুর রহমান মনি, ইঞ্জিনিয়ার সোহেল ভূঁইয়া, প্রধান হিসাবরক্ষক সাইফুল ইসলাম, সিভিল সোসাইটির সংস্কৃতিকর্মী আফজালুর রহমান রিপন, জাতীয়তাবাদী মহিলা দল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক ফারজানা খানম জারমিন, পৌর প্ল্যানার জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এছাড়া আয়োজক সংস্থা জিআইজেড (GIZ)-এর ফাইজা বুশরা, মোজাফফর মাহমুদ, হুমায়ুন কবির, বেসরকারি উন্নয়ন সংস্থা এআরডি (ARD)-এর জান্নাতুল ফেরদৌস, শিক্ষিকা শামীমা বেগম, শিক্ষার্থী মিথিলি বেগম, জান্নাত আফসানসহ মোট ২৩ জন অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক শহর (LICA) প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ডয়েচ গেসেলশাফট ফিউর ইন্টারন্যাশনালে জুসামেনআরবাইট (GIZ) জিএমবিএইচ, বাংলাদেশ যৌথভাবে বাস্তবায়ন করছে।

কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে নগর পরিবেশ উন্নয়ন ও জলবায়ু সহনশীল পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সংবেদনশীল নগর পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬