ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

মোঃ আবু নাছের রতনঃ
  • আপডেট সময় : ০৭:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / ১১১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো আবু সাঈদ। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) তিনি জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পরীক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার প্রশংসা করেন।

জানা গেছে, ২০২৬ সালের ১৫ এপ্রিল থেকে ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে, যা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত আড়াই ঘণ্টার এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।

নির্ধারিত সময়সূচী অনুযায়ী ১৫ এপ্রিল বাংলা, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল গণিত এবং ১৮ এপ্রিল বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত মেধাবীদের এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, মোট শিক্ষার্থীর সর্বোচ্চ ৪০ শতাংশ এই পরীক্ষায় অংশ নিতে পারছে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির নির্বাচিত শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করছে। জেলার বিভিন্ন উপজেলা সদরের নির্ধারিত কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং সার্বিক ব্যবস্থাপনা তদারকি করছে স্থানীয় শিক্ষা অফিস।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট সময় : ০৭:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬