ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

খাঁটিহাতা হাইওয়ে থানায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

আবু নাছের (রতন), আজকের ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ০৬:০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / ১০০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে হাইওয়ে থানা প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনে পহেলা বৈশাখকে বরণ করে নেন পুলিশ সদস্যরা।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিমের নির্দেশনা ও পরামর্শক্রমে আয়োজিত এ অনুষ্ঠানে সকাল থেকেই প্রাণচাঞ্চল্য দেখা যায়। ব্যস্ত কর্মজীবনের মাঝেও পুলিশ সদস্যরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে পান্তা-ইলিশসহ বাঙালির ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বাংলা নববর্ষকে বরণ করেন থানার কর্মকর্তা ও সদস্যরা।

খাঁটিহাতা হাইওয়ে থানা প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো আয়োজিত বৈশাখী অনুষ্ঠানটি উপস্থিত পুলিশ সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

মধ্যাহ্নভোজ শেষে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি জোরদার এবং দেশীয় সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ সুপারের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই উদ্যোগ সদস্যদের দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নতুন বছরের এই আনন্দ পুলিশ সদস্যদের সেবার মানসিকতাকে আরও উজ্জীবিত করবে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে তারা আরও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

খাঁটিহাতা হাইওয়ে থানায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

আপডেট সময় : ০৬:০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬