ঢাকা ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলার আহ্বান অসহায় পাপনের জীবনে আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা

আখাউড়ায় লিচু গাছ থেকে পড়ে গিয়ে যুবকের মৃত্যু।

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / ৩১৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লিচু গাছ থেকে পড়ে মোঃ জাকির হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন চাঁন্দপুর গ্রামের মৃত হাজী শিরু মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে নিহত জাকির নিজ লিচু গাছে উঠে লিচু পাড়ছিলেন। একপর্যায়ে হঠাৎ লিচু গাছের একটি ডাল ভেঙ্গে পড়ে নিচে পড়ে যায়। এতে করে গুরুতর আহত হয় জাকির। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ নুসরাত জাহান জাকিরকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মনির মোল্লা বলেন, আমাদের পাশের বাড়িতে দাওয়াত ছিল। জাকির গাছে উঠেছে দেখে আমি তাকে বলেছিলাম তাড়াতাড়ি নিচে নেমে আসতে। এরপর আমি গোসল করতে চলে যাই। কিছুক্ষণ পর হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে দৌড়ে বের হয়ে দেখি, জাকির লিচু গাছের ডাল ভেঙে নিচে পড়ে গেছে।

জানতে চাইলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমিউদ্দিন বলেন, জাকিরের মৃত্যুর ঘটনাটি খুবি দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আখাউড়ায় লিচু গাছ থেকে পড়ে গিয়ে যুবকের মৃত্যু।

আপডেট সময় : ০১:১৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫