ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের শিক্ষক আসমা বানুর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দায়িত্ব নেওয়ার ৫১ দিনের মাথায় বদলি সদর থানার ওসি খাইরুল আলম আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ আইনশৃঙ্খলা সভায় সিভিল সার্জনের প্রশ্ন টিকিট কালোবাজারি ধরলে টিকিট পাব কোথায়! সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের আশ্বাসে ৭২ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত ইউনিয়ন পূর্নবহালের দাবিতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, ৪ ঘণ্টা রেল-সড়ক অবরোধ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ঝটিকা মিছিল নবীনগরে রহমানিয়া জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন আশুগঞ্জ সারকারখানা পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

দুই দিনে ৭৭ লাখ টাকার চোরাচালান জব্দ করেছে ৬০ বিজিবি

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৮:০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৪৩৬ বার পড়া হয়েছে

ফটো আজকের ব্রাহ্মণবাড়িয়া

মাত্র দুই দিনে ৭৭,১৭,৬১৫/-(সাতাত্তর লাখ সতের হাজার ছয়শত পনেরো) টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার চোরাচালানের অবৈধ মালামাল আটক করেছে বর্ডারগার্ড (বিজিবি’র) সদস্যরা। 

০৯ ফেব্রুয়ারি হতে ১০ ফেব্রুয়ারি দুই দিনে অভিযান চালিয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শংকুচাইল, শশীদল, সালদানদী, বড়জ্বালা, ঘাগুটিয়া, চন্ডিদার, কসবা ও মাদলা বিওপির সদস্যরা এসব চোরাচালানের মালামাল ও মাদক আটক করে।

দআটককৃত চোরাচালানী মালামালের মধ্যে রয়েছে, কিসমিস ৩১২ কেজি, গরু ৩ টি, চিনি ১,০৩৫ কেজি, আতশ বাঁজি ৮৮,২০০ পিস, বাংলাদশী স্টীলের আলমারী ১ টি, বাংলাদেশী সিএনজি ১ টি, সিগারেট ৬৭৫০ প্যাকেট, হুইস্কি ১৪ বোতল, বিয়ার ৩৬ বোতল, গাঁজা ১৮.৯ কেজি, ইস্কাফ সিরাপ ৭ বোতল, ফেন্সিডিল ৩৪ বোতল এবং ইয়াবা ট্যাবলেট ৪৯০০ পিস।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও সর্বোচ্চ গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদক ও চোরাচালানের মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়নের সদস্যরা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

দুই দিনে ৭৭ লাখ টাকার চোরাচালান জব্দ করেছে ৬০ বিজিবি

আপডেট সময় : ০৮:০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫