ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের শিক্ষক আসমা বানুর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দায়িত্ব নেওয়ার ৫১ দিনের মাথায় বদলি সদর থানার ওসি খাইরুল আলম আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ আইনশৃঙ্খলা সভায় সিভিল সার্জনের প্রশ্ন টিকিট কালোবাজারি ধরলে টিকিট পাব কোথায়! সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের আশ্বাসে ৭২ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত ইউনিয়ন পূর্নবহালের দাবিতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, ৪ ঘণ্টা রেল-সড়ক অবরোধ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের ঝটিকা মিছিল নবীনগরে রহমানিয়া জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন আশুগঞ্জ সারকারখানা পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

আখাউড়া বন্দর দিয়ে দ্বিতীয় ধাপে এলো আরো ৫ টন মসুর ডাল।

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / ৪০৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে আরো ৫ টন মসুর ডাল। বুধবার(২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডাল বুজায় একটি ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। তবে ডাল গুলো বন্দর থেকে বৃহস্পতিবার খালাস হবে বলে জানিয়েছে বন্দর সংশ্লিষ্টরা।
জানাগেছে, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল- আখাউড়ার স্থলবন্দরের সিএন্ডএফ মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল মাধ্যমে ভারতের কলকাতার রপ্তানিকারক প্রতিষ্ঠান এমক্সটিম প্রাইভেট লিমিটেড কাছ থেকে প্রতি টন মসুর ডাল ৯০০ ডলারে আমদানি করেছে। যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি মসুর ডাল আমদানি করা হয়েছে
১০৮ টাকা দরে।
গত সোমবারে প্রথম বারের মতো ৫ টন মসুর ডাল আমদানি করা হয়েছিল। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ডাল আমদানি করা হচ্ছে। বাজারে ভালো দর পাওয়া গেলে এবং চাহিদা থাকলে নিয়মিত ডাল আমদানি করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এর আগেও চলতি অর্থ বছরের ৬ জানুয়ারি প্রথম বারের মতো ৫ টন জিরা আমদানি করা হয়েছিল এই বন্দর দিয়ে।
মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোঃ আক্তার হোসেন জানান, দুই দফায় ডাল আমদানি করা হয়েছে। রমজানকে সামনে রেখে আরো ডালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির পরিকল্পনা রয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আখাউড়া বন্দর দিয়ে দ্বিতীয় ধাপে এলো আরো ৫ টন মসুর ডাল।

আপডেট সময় : ০৯:৪৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫