ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় বাঞ্ছারামপুরে সাড়ে ৩ লাখ মানুষের ৩০ টি কমিউনিটি ক্লিনিক চলছে জোড়াতালি দিয়ে।। পরিত্যক্ত ভবনে চলে মাদকসেবন কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার আখাউড়ায় ৪ মাসপর জামিন মিললো মানসিক ভারসাম্যহীন তিন সন্তানের জননীর। বিজয়নগরে কিশোরীর বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ১০ সরাইল থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পুলিশের জিডি সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল মণ্ডপে শোভিত প্রতিমা, কানে কানে উৎসব পৌঁছে দিচ্ছে ঢাক সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর, ব্রাহ্মণবাড়িয়ায় নজরুলের বাড়িতে শোকের মাতম

নারী বিপিএলের যাত্রা শুরু ফেব্রুয়ারিতে

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / ৬৬০ বার পড়া হয়েছে

নারী ক্রিকেটের উন্নয়ন ও জনপ্রিয়তা বাড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার উদ্যোগ নিচ্ছে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজনের। বিশ্বব্যাপী নারী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার মাঝে এই টুর্নামেন্ট বাংলাদেশি নারী ক্রিকেটারদের জন্য প্রতিযোগিতামূলক খেলার সুযোগ এনে দিতে পারে।

বিসিবির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, নারী বিপিএলে তিনটি দল থাকবে এবং এটি হবে আট দিনের সংক্ষিপ্ত আসর। চলমান পুরুষদের বিপিএল শেষ হওয়ার পরই টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। কারণ ২০ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সঙ্গে তারিখের সংঘর্ষ এড়াতে চায় বিসিবি।

আজ চট্টগ্রামে বিপিএলে সিলেট-রাজশাহী ম্যাচ শেষে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। এই পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে।

অস্ট্রেলিয়ান ওপেন জিতলে শরীরে ‘ক্যাঙ্গারু’ ট্যাটু আঁকবেন আলকারাজঅস্ট্রেলিয়ান ওপেন জিতলে শরীরে ‘ক্যাঙ্গারু’ ট্যাটু আঁকবেন আলকারাজ

তিনি বলেন, আমরা এ নিয়ে আলোচনা করেছি। এক-দুই দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব। তিন থেকে চারটি দল নিয়ে আট দিনের মধ্যে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করছি, কারণ এরপর ঢাকা লিগ শুরু হবে।

তিনি আরো বলেন, নারী দলের সামনে আন্তর্জাতিক ব্যস্ততা রয়েছে। যদি আমরা সরাসরি ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারি, তাহলে কোয়ালিফায়ার খেলতে হবে। তাই আমাদের হাতে সময় খুব কম। এই ছোট উইন্ডোতেই টুর্নামেন্ট আয়োজনের সুযোগ রয়েছে।

বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এই উদ্যোগকে নারী ক্রিকেটের জন্য সম্ভাব্য গেম-চেঞ্জার হিসেবে দেখছেন, এটি শুধু পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে না, আমাদের খেলোয়াড়দের জন্যও উচ্চ পর্যায়ে প্রতিযোগিতার সুযোগও তৈরি করবে।

অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডসহ অনেক দেশেই নারী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ইতোমধ্যে সফলভাবে প্রতিষ্ঠিত হয়েছে। বিসিবি নারী বিপিএল আয়োজন করতে পারলে এটি বাংলাদেশি ক্রিকেটারদের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটের নতুন এক দিগন্ত খুলে দেবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নারী বিপিএলের যাত্রা শুরু ফেব্রুয়ারিতে

আপডেট সময় : ০১:০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫