ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ঢাকা-সিলেটের রোমাঞ্চকর ম্যাচে ঢাকার জয়

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / ৫৯১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

চলমান বিপিএলে হারের বৃত্তে রীতিমতো আটকে পড়েছিল ঢাকা ক্যাপিটালস। টানা ৬ ম্যাচ হারের পর সপ্তম ম্যাচে জয়ের মুখ দেখেছিল দলটি। নিজেদের নবম ম্যাচের সিলেটের বিপক্ষে মাঠে নেমেছিল দলটি। এই ম্যাচে সিলেটকে মাত্র ৬ রানে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে লিটন-তামিমরা। বিপরীতে জয়ের খুব কাছে গিয়ে হতাশা নিয়ে ফিরতে হয়েছে সিলেটকে।

সোমবার (২০ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে সিলেটকে ১৯৭ রানের বড় লক্ষ্য দিয়েছিল ঢাকা ক্যাপিটালস। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান তুলতে পারে তারা। এতে ৬ রানের জয় পায় ঢাকা ক্যাপিটালস। এতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে ছয়ে উঠে এসেছে শাকিব খানের দল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সিলেট। ৫ বলে ৩ রান করে আউট হন ওপেনার জর্জি মানজি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি জাকির হাসানও। ৭ বলে ৮ রান করেন তিনি। তবে অ্যারন জোন্সকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার রনি তালুকদার।

৩২ বলে ৩৬ রান করে জোন্স আউট হলেও ৩৩ বলে ফিফটি তুলে নেন রনি। এরপর পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। ৪৪ বলে ৬৮ রান করে থিসারার বলে বোল্ড আউট হন তিনি। এরপর সিলেট শিবিরের হাল ধরার চেষ্টা করেন জাকের আলী ও আরিফুল হক।

দুজনের ব্যাটে ভর করে ১৮তম ওভারে ১৬০ রানের কোটা পার করে সিলেট। ১২ বলে তাদের লক্ষ্য দাঁড়ায় ৪০ রান। ১৯তম ওভারে প্রথম তিন বলে তিন চার মেরে আশা জাগিয়েছিল জাকের। কিন্তু পরের বলেই ক্যাচ হন তিনি। এতে ম্যাচ থেকে ছিটকে পড়ে সিলেট। ১৩ বলে ২৮ রান করেন জাকের।

৬ বলে সিলেটের লক্ষ্য দাঁড়ায় ২৩ রান। প্রথম বলেই ছক্কায় মোস্তাফিজকে ছক্কা হাঁকাট সাইমুল্লাহ শিনওয়ারি। পরের বলে চার মেরে সিলেটকে জয়ের আশা দেখান তিনি। তৃতীয় বলে সিঙ্গেল নিলে চতুর্থ বলে ক্যাচ আউট হন ১৩ বলে ২৯ রান করে আরিফুল। পঞ্চম বলে শিনওয়ারি রান আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় সিলেট। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান তুলতে পারে তারা। এতে ৬ রানের জয় পায় ঢাকা ক্যাপিটালস।

ঢাকা ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজুর রহমান ও থিসারা পেরেরা দুটি করে উইকেট নেন। এ ছাড়াও মোসাদ্দেক হোসেন সৈকত ও মুকিদুল ইসলাম শিকার করেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ঢাকাকে দুর্দান্ত শুরু এনে দেন তানজিদ তামিম ও লিটন কুমার দাস। তবে ইনিংস বড় করতে পারেননি তামিম। ১৬ বলে ২২ রান করে আউট হন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি কোয়েট জেও (৯)। ৭ বলে ৪ রান করে তাকে সঙ্গ দেন মোসাদ্দেক হোসেন।

তবে সাব্বিরকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন লিটন। ৩৮ বলে ফিফটি তুলে নেন এই ক্রিকেটার। ইনিংস বড় করতে পারেননি সাব্বির। ২১ বলে ২৪ রান করে আউট হন তিনি। এরপর পিচে এসে ব্যাট চালাতে থাকেন থিসারা পেরেরা। তাকে সঙ্গ দেন ওপেনার লিটন।

দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগোতে থাকে ঢাকা। ৪৮ বলে ৭০ রান করে ১৯তম ওভারের শেষ বলে আউট হন লিটন। পরের ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি লাইনে কাটা পড়েন থিসারা পেরেরাও। ১৭ বলে ৩৭ রান করেন তিনি। শেষ পর্যন্ত মুকিদুলের ১ রান এবং ফরমানুল্লাহর ৪ রানে ভর করে ১৯৬ রানের বড় পুঁজি পেয়েছিল ঢাকা ক্যাপিটালস।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ঢাকা-সিলেটের রোমাঞ্চকর ম্যাচে ঢাকার জয়

আপডেট সময় : ১২:৫৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫