ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ

নেপালকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলার বাঘিনীদের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / ৬৫১ বার পড়া হয়েছে
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ জয়ে আসর শুরু করেছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। নেপাল নারী অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে আত্মবিশ্বাসী সূচনা করেছে বাঘিনীরা।
শনিবার (১৮ জানুয়ারি) প্রথমে ব্যাট করতে নেমে নেপালের ব্যাটাররা বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি। দলটি ১৮.২ ওভারে মাত্র ৫২ রানে অলআউট হয়। নেপালের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন সানা প্রবীন। বাংলাদেশের হয়ে জন্নাতুল মওয়া ৪ ওভারে ১১ রানে ২ উইকেট শিকার করেন। অনিসা আক্তার সোবাহ এবং ফাহমিদা ছোয়া নেন একটি করে উইকেট। ফিল্ডিংয়েও দারুণ পারফর্ম করে বাংলাদেশ, নেপালের ৫ ব্যাটার রান আউট হন।
৫৩ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ কিছুটা ধাক্কা খেলেও ১৩.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের হয়ে সাদিয়া ইসলাম ১৬ রান করেন। অধিনায়ক সুমাইয়া আক্তার করেন ১২ রান। আফিয়া আশিমার ৯ রানের অপরাজিত ইনিংসে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
নেপালের হয়ে রচনা চৌধুরী, রিয়া শর্মা, সীমানা কেসি এবং পুজা মাহাতো একটি করে উইকেট নেন।
এই জয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান নিলেও পরবর্তী ম্যাচগুলোতেও ধারাবাহিকতা ধরে রাখা জরুরি।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নেপালকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলার বাঘিনীদের

আপডেট সময় : ১২:৫৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫