ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ

অন্তঃসত্ত্বা স্ত্রীর গোপনাঙ্গে এসিড নিক্ষেপের অভিযোগ, স্বামী পলাতক

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১০:৩১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ১০৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ওই গৃহবধূর গোপনাঙ্গ ও দুই পায়ে এসিড ছোড়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে বিষয়টি জানাজানি হওয়ার পর গৃহবধূকে হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় পাওয়া যায়। এর আগে গত শুক্রবার (৭ আগস্ট) রাত ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত রহমত আলী (২৮) ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের কুরবান আলী বাড়ির বসু মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
পারিবারিক সূত্র ও হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ওই তরুণীর সঙ্গে পারিবারিকভাবে রহমত আলীর বিয়ে হয়। বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় সাড়ে তিন লাখ টাকা। বিয়ের পর প্রথমদিকে সংসার ভালোভাবে চললেও পরবর্তী সময়ে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঘরের মধ্যে রহমত আলী তার স্ত্রীর কাছে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার দাবি করেন। কিন্তু পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় টাকা দিতে পারবেন না বলে জানান ওই গৃহবধূ। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে রহমত আলী তার স্ত্রীর গোপনাঙ্গে এসিড ছুড়ে মারেন বলে অভিযোগ করা হয়েছে।
এসিড নিক্ষেপের ঘটনায় ওই গৃহবধূ চিৎকার করলে আশপাশের লোকজন বিষয়টি জানতে পারেন। তবে ঘটনার পরপরই তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে দাবি করেছে তার পরিবার। পরে খবর পেয়ে স্বজনরা শুক্রবার বিকেলে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে একই দিন রাত ১১টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর বাবা অভিযোগ করেন, তার মেয়ের শুধু গোপনাঙ্গে নয়, দুই পায়েও এসিড ছোড়া হয়েছে। বিয়ের পর থেকেই টাকার জন্য তার মেয়েকে বিভিন্ন সময় মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হতো বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী বলেন, গুরুতর আহত অবস্থায় এক গৃহবধূ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তিনি জেনেছেন। তার চিকিৎসা চলছে এবং সার্জারি বিভাগের কনসালটেন্টদের তত্ত্বাবধানে তাকে রাখা হয়েছে। বিস্তারিত তথ্য জেনে পরে জানানো সম্ভব হবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে এক গৃহবধূকে এসিড নিক্ষেপের বিষয়টি তারা জানতে পেরেছেন। ঘটনাটি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

অন্তঃসত্ত্বা স্ত্রীর গোপনাঙ্গে এসিড নিক্ষেপের অভিযোগ, স্বামী পলাতক

আপডেট সময় : ১০:৩১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬