ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য হলেন সমাজসেবক খায়রুল হাসান

আবু নাছের রতন
  • আপডেট সময় : ০৮:২০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৫২ বার পড়া হয়েছে

বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার মো. খায়রুল হাসান ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য পদ লাভ করেছেন।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের গৌরবময় ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে আজীবন সদস্য পদের সনদপত্র প্রদান করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল তার হাতে সনদপত্র তুলে দেন।

একই অনুষ্ঠানে ওয়াসিকুর রহমান মোস্তাক মোল্লা ও দেওয়ান দিদারুল আলমও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য পদ লাভ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজয়ন।

মো. খায়রুল হাসান ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবা সমিতির সভাপতি এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

আজীবন সদস্য পদ লাভের অনুভূতি ব্যক্ত করে খায়রুল হাসান বলেন, “আমি সবসময়ই সাংবাদিকদের পাশে ছিলাম এবং আছি। ব্রাহ্মণবাড়িয়ার পেশাদার ও মূলধারার গণমাধ্যমকর্মীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য পদ পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। আমাকে যে সম্মান দেওয়া হয়েছে, তার জন্য প্রেস ক্লাব কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

প্রেস ক্লাবের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য হলেন সমাজসেবক খায়রুল হাসান

আপডেট সময় : ০৮:২০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬