ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নব অভিযাত্রা শুরু অন্তঃসত্ত্বা স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপকারী স্বামী আটক অন্তঃসত্ত্বা স্ত্রীর গোপনাঙ্গে এসিড নিক্ষেপের অভিযোগ, স্বামী পলাতক বিরল রোগে আক্রান্ত জিদনী, টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য হলেন সমাজসেবক খায়রুল হাসান ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন অনুষ্ঠানে ‘উপজেলাগুলোতে কোনটি মূল প্রেসক্লাব’—বিভ্রান্তি দূর করে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার আহ্বান এমপি শ্যামলের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদদের প্রতি শ্রদ্ধা, পরিবার ও আহতদের সংবর্ধনা আখাউড়ার স্বনামধন্য প্রয়াত শিক্ষক আওয়াল খাদেমের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত আখাউড়ায় মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার শ্যামল

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:৩১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ৮৫ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সম্মতিক্রমে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি পৃথকভাবে ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

নবগঠিত কমিটিগুলোর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে। সংসদীয় কার্যপ্রণালি বিধি অনুযায়ী, এ কমিটি বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতিমালা, উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ, পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

এ গুরুত্বপূর্ণ দায়িত্বে ইঞ্জিনিয়ার শ্যামল মনোনীত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার শ্যামল

আপডেট সময় : ০৫:৩১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬