ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নব অভিযাত্রা শুরু অন্তঃসত্ত্বা স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপকারী স্বামী আটক অন্তঃসত্ত্বা স্ত্রীর গোপনাঙ্গে এসিড নিক্ষেপের অভিযোগ, স্বামী পলাতক বিরল রোগে আক্রান্ত জিদনী, টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য হলেন সমাজসেবক খায়রুল হাসান ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন অনুষ্ঠানে ‘উপজেলাগুলোতে কোনটি মূল প্রেসক্লাব’—বিভ্রান্তি দূর করে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার আহ্বান এমপি শ্যামলের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদদের প্রতি শ্রদ্ধা, পরিবার ও আহতদের সংবর্ধনা আখাউড়ার স্বনামধন্য প্রয়াত শিক্ষক আওয়াল খাদেমের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত আখাউড়ায় মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের জমি রক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৯:৪৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ৯২ বার পড়া হয়েছে
সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিবিজড়িত ‘সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন’-এর ভূমি রক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, একটি মহল জাল দলিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রয়োজনে বৃহত্তর আন্দোলনেরও ঘোষণা দেন তারা।
সোমবার (২৯ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে ‘সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সুরক্ষা কমিটি’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সুরক্ষা কমিটির আহ্বায়ক ও সাবেক পিপি অ্যাডভোকেট মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাংগঠনিক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাহীনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো. সিরাজুল ইসলাম সিরাজ।
এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোবারক হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার ভূঁইয়া খোকন, সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, কবি জয়দুল হোসেন ও আরিফ বিল্লাহ আজীজী।
এ সময় সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. হাবিবুল্লাহ, অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, আলী আজম, মো. মিজানুর রহমান, শিক্ষক মো. সাহিদুল ইসলাম, শিক্ষক আব্দুর নুর, ডা. মো. আকতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পুরাতন জেল রোড এলাকায় অবস্থিত এ সঙ্গীতাঙ্গন দীর্ঘদিন ধরে শাস্ত্রীয় সংগীত ও সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রতিষ্ঠানটিতে অসংখ্য শিক্ষার্থী সংগীত ও শিল্পকলার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছে। এমন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের জমি দখলের যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারা আরও বলেন, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর রেখে যাওয়া এই সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা জাতীয় দায়িত্ব। তাই ভূমি রক্ষায় চলমান আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ১৯৫৫ সালে ওস্তাদ আলাউদ্দিন খাঁ ৪৯ শতক জমিসহ বাড়িটি ক্রয় করেন। পরবর্তীতে ১৯৫৬ সালে সেখানে প্রতিষ্ঠিত হয় ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ মিউজিক কলেজ’, যা স্বাধীনতার পর ‘সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন’ নামে পরিচিতি লাভ করে। বর্তমানে প্রতিষ্ঠানটি শাস্ত্রীয় সংগীতসহ শিল্পকলার বিভিন্ন শাখায় প্রশিক্ষণ দিয়ে আসছে এবং এর শিক্ষার্থীরা দেশ-বিদেশে সাফল্যের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধিত্ব করছেন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের জমি রক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

আপডেট সময় : ০৯:৪৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬