ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / ৪৯৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এলামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স-স্টুডেন্টস সোসাইটি (আবেশ) এর আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন আবেশের সভাপতি গ্রুপ ক্যাপ্টেন সগির আহমেদ (অব.)। তিনি লিখিত বক্তব্যে বলেন, “অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ার গৌরব ও ঐতিহ্যের প্রতীক। গত দেড়শত বছর ধরে এই বিদ্যালয় নীরবে জাতি গঠনে যে অসামান্য ভূমিকা রেখে চলেছে, তা সত্যিই অনন্য। এই বিদ্যালয়ের গৌরব শুধু প্রাক্তন বা বর্তমান ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসীর গর্ব।”

সভাপতি জানান, বিদ্যালয়ের দেড়শত বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—জনসাধারণের জন্য উন্মুক্ত লাইব্রেরি ‘পুঁথিশালা’ উদ্বোধন, জাতীয় পর্যায়ের সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতা ‘তিতাস বিতর্ক উৎসব ২০২৫’,এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা।

তিনি আরও জানান, আসছে ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের বিশাল সমাবেশের মধ্য দিয়ে দেড়শত বছর পূর্তি উদযাপনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

সভাপতি বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা স্বর্গীয় অন্নদা প্রসাদ রায়-এর পরিবারের সদস্য ও উত্তরসূরিদের সাথেও ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। তারা উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছেন।
“যিনি বিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন এবং এ বিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেছিলেন— তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই আয়োজনকে আমরা ‘ঐতিহ্যের পুনর্মিলন’ হিসেবে উদযাপন করব ।” এ সময় উপস্থিত ছিলেন—আবেশের সহ-সভাপতি ইমাম শাহীন, খাইরুল ইমাম শামীম, মমিনুল হক, সাধারণ সম্পাদক জাহিদুল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক ড. তৌফিকুল ইসলাম মিথিল, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজহার খান স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. আল মামুন, আন্তর্জাতিক সম্পাদক ড. মাতিন আহমেদ, দপ্তর সম্পাদক অপরূপ দত্ত, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন প্রমূখ।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং

আপডেট সময় : ০১:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫