ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

বাঞ্ছারামপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪টি ড্রেজার জব্দ, ৪ জনকে ১৫ দিনের সাজা

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / ৪১২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের কানাইনগরে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪টি শক্তিশালী ড্রেজার জব্দ ও ৪ জনকে ১৫ দিনের সাজা প্রদান করেছেন উপজেলা প্রশাসন।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে কানাইনগর এলাকায় মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।
অভিযানে অবৈধ ৪ ড্রেজার ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- নর‌সিংদীর মো. শা‌হিন মিয়া (৩২), মাধব‌দীর মো. আব্দুল্লাহ (২৪), মে‌হেন্দীগঞ্জের মো. সোহাগ (২০), কানাইনগ‌রের মো. নিরব মিয়া (১৯)। বয়স কম হওয়ায় ২ তরুণকে ছেড়ে দেওয়া হয়েছে। কানাইনগরের বাজারের পশ্চিম পাশে মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলনের সময় অভিযান পরিচালনা করে ৪টি বড় আকৃতির উচ্চ ক্ষমতা সম্পন্ন ৪টি মেশিন জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস আরা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম ।

স্থানীয়রা জানান, মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলো বালু দস্যুরা। বালু উত্তোলনের কারণে আমাদের ফসলি জমি-বাড়ি গুলো দিন দিন নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। আমরা জমির মালিকরা তাদের কিছু বললে উল্টো আমাদের বিভিন্ন মামলা হামলার ভয় দেখিয়ে হয়রানি করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বালুদস্যুরা বাঞ্ছারামপুর উপজেলার পার্শ্ববর্তী নরসিংদী জেলার বিভিন্ন এলাকা থেকে বাঞ্ছারামপুর এসে বহুদিন ধরে প্রভাব খাটিয়ে দৈনিক ১০ হতে ১৫ লাখ ঘনফুট বালু উত্তোলন করে বিক্রি করে দিতো। মাসে তারা প্রায় কোটি টাকা অবৈধ আয় করতো। তাদের ভয়ে মুখ খুলতে সাহস করে না স্থানীয়দের কেউই। এমনকি পুলিশ, সাংবাদিক কেউ তাদের কাছে যেতে পারে না। তাদের অনেকই সশস্ত্র অবস্থায় থাকে বলে জানা গেছে। এই ভয়ংকর বালু দস্যুদের ভয়ে বিগত দুই বছর ধরে বাঞ্ছারামপুর সীমানায় কেউ জলমহাল বা বালু উত্তোলনের ইজারা দেয়া যাচ্ছিলো না। এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।

মজার বিষয় হলো, তাদের যে টাকা জরিমানা বা মোবাইল কোর্টের সাজা দেয়া হোক না কেনো, তারা সেটি অবলীলায় দিয়ে দেয়। সাজা হলে জামিনে এসে ফের সংঘবদ্ধ হয়ে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস আরা বলেন, অভিযান পরচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে। আমাদের অভিযান চলমান থাকবে। অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাঞ্ছারামপুর মডেল থানা ও নৌ পুলিশ উপস্থিত ছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, আজ মোবাইল কোর্টে বালুদস্যুতার কারণে ৪ টি ড্রেজার জব্দ ও ৪ জনকে ১৫ দিনের সাজা দেয়া হয়েছে।

জব্দকৃত ড্রেজারগুলোর প্রতিটির বাজার মূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা করে ৪ টির মূল্য প্রায় ২ কোটি টাকার উপরে রয়েছে বলে জানা গেছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাঞ্ছারামপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪টি ড্রেজার জব্দ, ৪ জনকে ১৫ দিনের সাজা

আপডেট সময় : ০১:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫