ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:১৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ১৩৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের গোকর্ণ এলাকায় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলা প্রশাসন ও র‍্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের যৌথ অভিযানে এ তেল জব্দ করা হয়।

অভিযানে প্রায় ১০ হাজার লিটার ডিজেল ও ১০০ লিটার অকটেনসহ মোট ১০ হাজার ১০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধভাবে তেল মজুত এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গোকর্ণ এলাকার কয়েকটি দোকানে অভিযান চালানো হয়। সেখানে অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুতের পাশাপাশি কোনো বৈধ লাইসেন্স ছাড়াই তা বিক্রির প্রমাণ পাওয়া যায়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে র‍্যাব সদস্যরাও অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ মজুতের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানো হচ্ছিল। তাই সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী বলেন, অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন স্থানে, বিশেষ করে মুদিদোকান, গ্যারেজ ও শ্রমিকদের আবাসস্থলে জ্বালানি তেল মজুত করছে—এমন তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৩:১৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬