ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত যুবকের মৃত্যু

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:৫৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ৭৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায় অ/জ্ঞাত একটি যানবাহনের ধা/ক্কায় গু/রুতর আ/হত হন ওই যুবক। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সরকারি অ্যাম্বুল্যান্সে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যা/গ করেন। তবে এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে মরদেহের পরিচয় শনাক্ত করা না গেলে, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-কে অবহিত করা হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৩:৫৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬