ঢাকা ০৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

আনন্দ বাজারে অভিযান: ৬০ কেজি জেলিযুক্ত চিংড়ি আগুনে ধ্বংস, বিক্রেতা পলাতক

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ১২০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দ বাজারে অবৈধভাবে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির অভিযোগে পরিচালিত হয় মোবাইল কোর্ট অভিযান। গতকাল রবিবার (৫ এপ্রিল ২০২৬) অভিযান চলাকালে প্রায় ৬০ কেজি জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে জনসম্মুখে এসব মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়, যা এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে আনে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাসরিন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল।

তবে অভিযানের সময় সংশ্লিষ্ট বিক্রেতাকে পাওয়া যায়নি। মোবাইল কোর্টের উপস্থিতির খবর পেয়ে আগেই মাছ ফেলে রেখে পালিয়ে যায় তিনি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আনন্দ বাজারে অভিযান: ৬০ কেজি জেলিযুক্ত চিংড়ি আগুনে ধ্বংস, বিক্রেতা পলাতক

আপডেট সময় : ০৪:৩৯:২১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬