ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় বাসুদেব ইউনিয়ন ভাঙার প্রস্তাবে ক্ষোভ—রাজপথে নামার হুঁশিয়ারি

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / ৮৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী বাসুদেব ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার অন্তর্ভুক্ত করে নতুন ‘বরিশল ইউনিয়ন’ গঠনের প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। এ প্রস্তাবকে জনবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়নবাসী।

শনিবার (৪ এপ্রিল) বাসুদেব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া।
আবুল হাসেম আসাদ মাস্টারের সভাপতিত্বে এবং খোকন ভূইয়া, জয়নাল আবেদীন ও সুমন মোহাম্মদ রাজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান নেছার উদ্দিন, রঞ্জু চেয়ারম্যান, শাহ জামাল রানা, জসিম মাহমুদ, জাহাঙ্গীর মেম্বার, রুস্তম মেম্বার, আজিজ মেম্বার, জীবন খা, ইয়াসিন মেম্বার, হাজি মহিউদ্দিন মুক্তা, মামুন মেম্বার, শাহরিয়ার আলম, শাহিন মেম্বার ও মিজানুর রহমান বাদলসহ বাসুদেব ইউনিয়নের ১৬টি গ্রামের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী বাসুদেব ইউনিয়নকে ভেঙে ছয়টি গ্রাম নিয়ে নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত সনদ সংশোধনসহ সাধারণ মানুষের নানামুখী জটিলতা তৈরি হবে।

তারা আরও বলেন, দীর্ঘদিনের প্রশাসনিক সুবিধা ও ঐতিহ্যের কথা বিবেচনায় বাসুদেব ইউনিয়নকে বিভক্ত না করে পূর্বের অবস্থায় বহাল রাখাই এলাকাবাসীর একমাত্র দাবি।

সমাবেশ থেকে আবেদনকারী কবির আহমেদ ভূঁইয়াকে জনস্বার্থে এ ধরনের উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, জনগণের মতামত উপেক্ষা করে এ সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করা হলে ভবিষ্যতে সড়ক ও রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হুঁশিয়ার।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাসুদেব ইউনিয়ন ভাঙার প্রস্তাবে ক্ষোভ—রাজপথে নামার হুঁশিয়ারি

আপডেট সময় : ০৩:০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬