ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খননের সময় উদ্ধার মর্টার শেল, এলাকায় চাঞ্চল্য

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:২৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ১৮২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পুকুর খনন করতে গিয়ে মাটির নিচ থেকে একটি মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বড়হরণ গ্রামের সাববাড়ি এলাকায় আব্দুস সোবহান মুন্সীর জমিতে পুকুর খননের কাজ চলছিল। এ সময় শ্রমিকরা মাটির নিচে একটি অস্বাভাবিক ধাতব বস্তু দেখতে পান।

পরে বিষয়টি ছড়িয়ে পড়লে সেটি মর্টার শেল হতে পারে বলে ধারণা করা হয় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা আশরফুল বারি ইমন জানান, শ্রমিকরা বস্তুটি দেখতে পাওয়ার পরই সবাই সন্দিহান হয়ে পড়েন এবং দ্রুত বিষয়টি ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি শনাক্ত করে। থানার পরিদর্শক (তদন্ত) রতেপ চন্দ্র দাস বলেন, প্রাথমিকভাবে এটি একটি মর্টার শেল বলে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত নিরাপদে অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের ধারণা, এটি মুক্তিযুদ্ধের সময়কার কোনো অবিস্ফোরিত গোলাবারুদ হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খননের সময় উদ্ধার মর্টার শেল, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৬:২৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬