ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / ১৩৯ বার পড়া হয়েছে

যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬।

বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে শহরের ফারুকী পার্কস্থ স্মৃতিসৌধে একত্রিশবার তোপধ্বনি এবং পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এসময় জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সকাল ৮টায় ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী (ডিসপ্লে)। জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান কুচকাওয়াজে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। এসময় পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, আনসার বাহিনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মনোমুগ্ধকর ডিসপ্লে শেষে অংশগ্রহণকারীদের মধ্যে শুভেচ্ছা স্মারক এবং বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

পরে বেলা ১১টায় একই স্টেডিয়ামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

মহান স্বাধীনতা দিবসে মাতৃভূমির জন্য আত্মদানকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আপডেট সময় : ০৪:১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬