ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

সরাইলে পারিবারিক কলহের জেরে ভাবির দায়ের কোপে দেবর নিহত

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:২৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / ১০৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পারিবারিক কলহের জেরে ভাবির দায়ের কোপে দেবর নিহত হওয়ার ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে তার ভাবি পলাতক রয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সুমন মিয়া (৩০) ওই গ্রামের গোলাপ মিয়ার ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশার একটি গ্যারেজ পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সুমনের কয়েকজন বন্ধু মোটরসাইকেল নিয়ে তার বাড়িতে আসেন। তারা বাড়ির ভেতরের রাস্তায় মোটরসাইকেল রাখলে এ নিয়ে আপত্তি জানান সুমনের চাচাতো ভাই সাত্তার মিয়ার স্ত্রী রুমানা বেগম। এ নিয়ে সুমনের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। পরে সুমনের বন্ধুরা মোটরসাইকেল সরিয়ে সেখান থেকে চলে যান।

পরবর্তীতে বিষয়টি নিয়ে সুমনের মা রুমানা বেগমের সঙ্গে কথা বলতে গেলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এ সময় সুমন ঘটনাস্থলে এসে মায়ের সঙ্গে খারাপ আচরণের কারণ জানতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে রুমানা বেগম ঘর থেকে ধারালো দা এনে সুমনের ওপর হামলা চালান।

এতে সুমনের বুকে, হাতে ও কপালে গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া জানান, ধারালো অস্ত্রের আঘাতে সুমনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সরাইলে পারিবারিক কলহের জেরে ভাবির দায়ের কোপে দেবর নিহত

আপডেট সময় : ০৬:২৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬