ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক-চাঁদাবাজ মুক্ত রাজশাহী গড়ছেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান পুলিশ কমিশনার ফয়েজুল কবির নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় বাঞ্ছারামপুরে সাড়ে ৩ লাখ মানুষের ৩০ টি কমিউনিটি ক্লিনিক চলছে জোড়াতালি দিয়ে।। পরিত্যক্ত ভবনে চলে মাদকসেবন কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার আখাউড়ায় ৪ মাসপর জামিন মিললো মানসিক ভারসাম্যহীন তিন সন্তানের জননীর। বিজয়নগরে কিশোরীর বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ১০ সরাইল থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পুলিশের জিডি সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল মণ্ডপে শোভিত প্রতিমা, কানে কানে উৎসব পৌঁছে দিচ্ছে ঢাক

নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এর উদ্যোগে ঈদকে সামনে রেখে কালীবাড়ি মোড়–ঈদগাহ সড়ক সংস্কার কাজ শুরু

আবু নাছের রতন
  • আপডেট সময় : ০৯:৩৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / ১৮৪ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে শহরের কালীবাড়ি মোড় থেকে ঈদগাহ মাঠ পর্যন্ত দীর্ঘদিনের অবহেলিত ও চলাচলের অনুপযোগী সড়কটির সংস্কার কাজ দ্রুতগতিতে শুরু হয়েছে।

নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের নির্দেশনায় মঙ্গলবার থেকে এ সংস্কার কার্যক্রম শুরু হয়। দায়িত্ব গ্রহণের পরপরই ঈদগাহমুখী মুসল্লিদের ভোগান্তির বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি এই উদ্যোগ গ্রহণ করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অবস্থার কারণে যানবাহন চলাচল এবং পথচারীদের চলাফেরায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে ঈদের নামাজকে সামনে রেখে ঈদগাহে যাতায়াতে ভোগান্তির আশঙ্কা ছিল বেশি।
এ প্রেক্ষিতে জেলা পরিষদের তত্ত্বাবধানে সড়কটি মেরামত ও কার্পেটিং কাজ শুরু করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের আগেই সংস্কার কাজ সম্পন্ন করে সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী করে তোলা হবে।
এ উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেছেন, সময়মতো কাজ শেষ হলে এবারের ঈদে ঈদগাহে যাতায়াতে কোনো ধরনের ভোগান্তি পোহাতে হবে না।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এর উদ্যোগে ঈদকে সামনে রেখে কালীবাড়ি মোড়–ঈদগাহ সড়ক সংস্কার কাজ শুরু

আপডেট সময় : ০৯:৩৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬