ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ঈদ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত ভাড়া আদায় দুই বাস মালিককে জরিমানা

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:৫৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / ১১৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই বাস পরিবহন মালিককে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ আভিযানিক দল।

জানা গেছে, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক উদ্ধার, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, টিকিট কালোবাজারি প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী গণপরিবহনে ভাড়ার চার্ট প্রদর্শন করা এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশনা রয়েছে। কিন্তু অনেক পরিবহন মালিক এই নিয়ম মানছেন না। আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় র‍্যাব-৯ সিপিসি-১ এবং জেলা প্রশাসনের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে।

অভিযানে গণপরিবহনে ভাড়ার চার্ট প্রদর্শন না করা এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৮০ ধারায় মামুন এন্টারপ্রাইজের মালিক জিয়াউর রহমানকে ৫ হাজার টাকা এবং বিলাস পরিবহনের মালিক আক্তার হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ঈদ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত ভাড়া আদায় দুই বাস মালিককে জরিমানা

আপডেট সময় : ০৬:৫৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬