ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলার আহ্বান অসহায় পাপনের জীবনে আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর আসন ঢাকা-১৭: প্রতিনিধিত্বে ব্রাহ্মণবাড়িয়ার সানী

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৯:১৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / ৩৮৯ বার পড়া হয়েছে

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও তারেক রহমান বর্তমানে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর সংসদীয় আসনের জনগণের দৈনন্দিন কার্যক্রম সহজ ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে ঢাকা-১৭ আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আবদুর রহমান সানী।

সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হিসেবে দায়িত্ব পালনরত আবদুর রহমান সানীকে ঢাকা-১৭ আসনের প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে, যাতে ওই আসনের জনগণের দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্নে সম্পাদিত হয়।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭—দুই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

নিয়োগ সংক্রান্ত পত্রে আরও উল্লেখ করা হয়, “ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তার সংসদীয় আসনের জনগণের সুবিধার্থে আবদুর রহমান সানীকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হলো।”

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আবদুর রহমান সানীর এমন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে জেলায় ব্যাপক আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন, তার এ নিয়োগ ব্রাহ্মণবাড়িয়ার জন্য একটি সম্মানজনক অর্জন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

প্রধানমন্ত্রীর আসন ঢাকা-১৭: প্রতিনিধিত্বে ব্রাহ্মণবাড়িয়ার সানী

আপডেট সময় : ০৯:১৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬