ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে নবনিযুক্ত প্রশাসককে যুক্তরাজ্য প্রবাসী ইব্রাহিম মিয়ার অভিনন্দন

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:৫৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / ১৬৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক শাহ্ মোহাম্মদ ইব্রাহিম মিয়া। সোমবার রাতে এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় শাহ্ মোহাম্মদ ইব্রাহিম মিয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের নিয়োগ জেলার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর দক্ষতা, সততা ও অভিজ্ঞতার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আমি আশাবাদী।

তিনি আরও বলেন, সরকারের এই সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করি নবনিযুক্ত প্রশাসকের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হবে।

শেষে শাহ্ মোহাম্মদ ইব্রাহিম মিয়া নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।

উল্লেখ্য, রোববার (১৫ মার্চ) দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার এ নিয়োগ প্রদান করেছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে নবনিযুক্ত প্রশাসককে যুক্তরাজ্য প্রবাসী ইব্রাহিম মিয়ার অভিনন্দন

আপডেট সময় : ০২:৫৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬