ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন সিরাজুল ইসলাম সিরাজ

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:৫৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ১৯৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।

রোববার (১৫ মার্চ ২০২৬) দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিরাজুল ইসলাম সিরাজকে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই নিয়োগের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যেই এই নিয়োগ দেওয়া হয়েছে।
সিরাজুল ইসলাম সিরাজ দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বর্তমানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের পর এবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদসহ দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।রোববার (১৫ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।রাজনৈতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন সক্রিয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া জেলা বিএনপির তিনবারের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।সাধারণত জেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব পালন করেন। তবে প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সরকার এই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।সরকার মনে করছে, এই সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হবে এবং স্থানীয় সরকার ব্যবস্থাও শক্তিশালী হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন সিরাজুল ইসলাম সিরাজ

আপডেট সময় : ০৬:৫৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬