ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল উৎপাদন, যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ৮৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া শহরে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় সরিষার তেল উৎপাদনের দায়ে যমুনা ওয়েল মিল নামের একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৪ মার্চ) দুপুরে শহরের জগৎ বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জগৎ বাজার এলাকার যমুনা ওয়েল মিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল প্রস্তুত করছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

অভিযান পরিচালনার সময় জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহযোগিতা করে।

এ বিষয়ে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, সরিষার তেল অনেক ক্ষেত্রে সরাসরি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তাই এটি সরাসরি খাদ্যদ্রব্য হিসেবে বিবেচিত। এ কারণে অন্যান্য খাদ্যের মতোই সরিষার তেল স্বাস্থ্যসম্মত পরিবেশে প্রস্তুত করা বাধ্যতামূলক। এ বিষয়ে প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে সতর্ক থাকতে বলা হয়েছে।

তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল উৎপাদন, যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১২:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬