ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান
নির্মিত ভবনের বৈধতা নিয়েও প্রশ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের লিফট ছিঁড়ে স্কুলছাত্রী গুরুতর আহত, ঢাকায় জীবন-মৃত্যুর লড়াই

আবু নাছের রতন
  • আপডেট সময় : ০২:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৬৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাংকের পাড় এলাকায় একটি বহুতল ভবনের লিফট ছিঁড়ে ভয়াবহ দুর্ঘটনায় রুহা রহমান (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে ঢাকায় উন্নত চিকিৎসাধীন এবং জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা প্রায় ৭টার দিকে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ফ্রেন্ডস টাওয়ার-এ এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ লিফটের তার ছিঁড়ে গেলে রুহা রহমান গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ল্যাবএইড হাসপাতাল-এ স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়।

আহত রুহার বাবা মোকলেস রহমান জানান, তার মেয়ের মাথায় গুরুতর আঘাত লেগেছে। ব্রেইনে রক্তক্ষরণ হয়েছে, মাথার হাড় ভেঙে গেছে এবং নাকের পর্দাও ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা এখনো আশঙ্কামুক্ত বলে কিছু জানাতে পারেননি। রুহা রহমান জেলা শহরের সূর্যমুখী কিন্ডারগার্টেন-এর শিক্ষার্থী।

স্থানীয়দের অভিযোগ, শহরের একটি পুকুর ভরাট করে অবৈধভাবে ভবনটি নির্মাণ করা হয়েছে। ভবনটির মালিকানায় প্রায় ১০ জন অংশীদার রয়েছেন, যাদের অধিকাংশই পেশায় চিকিৎসক। অভিযোগ রয়েছে, ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং পৌরসভা কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকি ছিল না।

ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন ভাড়াটিয়ারাও। তবে মালিকপক্ষের একজন ইমরান দাবি করেন, ভবনে ব্যবহৃত লিফটটি দেশের অন্যতম ভালো ব্র্যান্ডের এবং এতে নিম্নমানের কোনো সামগ্রী ব্যবহার করা হয়নি। যদিও দামি লিফট হওয়া সত্ত্বেও কীভাবে এমন দুর্ঘটনা ঘটল—সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

এই দুর্ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া শহরে অপরিকল্পিত নগরায়ন, অবৈধ ভবন নির্মাণ এবং পৌর কর্তৃপক্ষের তদারকির অভাব নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহলের প্রশ্ন—এই দুর্ঘটনার দায় কার? ভবন মালিকের, নাকি তদারকিতে ব্যর্থ পৌরসভার?

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নির্মিত ভবনের বৈধতা নিয়েও প্রশ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল ভবনের লিফট ছিঁড়ে স্কুলছাত্রী গুরুতর আহত, ঢাকায় জীবন-মৃত্যুর লড়াই

আপডেট সময় : ০২:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬