ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথবাহিনীর সমন্বিত মহড়া

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৮:০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৫৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ মহড়া আয়োজন করা হয়।

মহড়ার আগে সেনাবাহিনীর দায়িত্বশীল একটি সূত্র জানায়, জেলায় শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে যৌথবাহিনী সার্বক্ষণিকভাবে মাঠে সক্রিয় রয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্ন ও ভীতিমুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কঠোর ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রটি আরও জানায়, জেলার ছয়টি সংসদীয় আসনে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা কাজ করবেন।

জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ মহড়ায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও র‌্যাবের সদস্যরা অংশ নেন। মহড়ার মাধ্যমে নির্বাচনকালীন সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলোর প্রস্তুতি, দক্ষতা ও পারস্পরিক সমন্বয় সক্ষমতা প্রদর্শন করা হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথবাহিনীর সমন্বিত মহড়া

আপডেট সময় : ০৮:০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬