ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

নির্বাচন পর্যবেক্ষণে গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় সাকমিডের প্রশিক্ষণ

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / ১৯৬ বার পড়া হয়েছে

নির্বাচন পর্যবেক্ষণে তৃণমূল পর্যায়ে গণমাধ্যমের ভূমিকা আরও কার্যকর ও শক্তিশালী করতে ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিটি মনিটরিং সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ আয়োজন করেছে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড)।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় সাকমিড বাস্তবায়িত ‘নারীর ভোট, নারীর কণ্ঠ’ প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নিয়ে পাঁচজন করে মোট চারটি মনিটরিং গ্রুপ গঠন করা হয়। এসব গ্রুপ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় নির্বাচনসংক্রান্ত অনিয়ম, সহিংসতা এবং বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করে দায়িত্বশীলভাবে প্রতিবেদন করবে।

প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন সাকমিডের প্রমোশন অফিসার ও সাংবাদিক মিনহাজ আমান, প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান এবং প্রোগ্রাম অফিসার শাদমান আল আরবি।

এসময় উপস্থিত ছিলেন সাকমিডের প্রধান নির্বাহী সৈয়দ কামরুল হাসান, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার শাহীন এবং নিহার রঞ্জন।

প্রশিক্ষকরা বলেন, ভুয়া সংবাদ বর্তমানে একটি বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। বিশেষ করে নির্বাচনকেন্দ্রিক ভুয়া খবর ও বিভ্রান্তিকর ছবি ছড়ানোর ঝুঁকি বেশি থাকে। এ অবস্থায় নির্বাচনের সময় সঠিক তথ্য প্রচার ও নাগরিক পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিউনিটি পর্যায়ে দক্ষ ও সচেতন পর্যবেক্ষক তৈরি হলে নির্বাচনকালীন সহিংসতা ও ভুয়া তথ্য প্রতিরোধে তা কার্যকর ভূমিকা রাখতে পারে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নির্বাচন পর্যবেক্ষণে গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় সাকমিডের প্রশিক্ষণ

আপডেট সময় : ১২:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬